Friday, 22 April 2016 | | By: চুয়াডাঙ্গা রয়েল স্পোর্টিং ক্লাব

অভিষেকেই সেঞ্চুরি করে নজর কাড়লেন মেহেদী

অভিষেকেই সেঞ্চুরি করে নজর কাড়লেন মেহেদী


আজ প্রিমিয়ার লিগে অভিষেক, তাতেই সেঞ্চুরি মেহেদির। ভিডিও থেকে নেওয়াপ্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি করলেন মেহেদী হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রান করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে এবারই প্রথম প্রিমিয়ার লিগ খেলতে আসা এই ব্যাটসম্যান।

শুরু থেকেই মেরে খেলছিলেন। তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ফিফটি করেছেন। এরপর মেরেছেন আরও পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। চার-ছক্কা থেকেই ৬২ রান। সেঞ্চুরির পরের বলেই অবশ্য রুবেল হোসেনের বলে এলবিডব্লু হয়ে গেছেন মেহেদী। তার সেঞ্চুরির সৌজন্যে ৪ উইকেটে ৩০৩ রান করে ইনিংস শেষ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক ৬৭ ও শামসুর রহমান ৫৬ রান করেছেন। তাঁদের ওপেনিং জুটিতেই এসেছে ১১৩।

প্রথম ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি করার অনুভূতিটা কেমন? ইনিংস শেষে এই তরুণ ব্যাটসম্যান জানালেন, ‘খেলতে খেলতে এটা হয়ে গেছে, অভিষেক ম্যাচে এটা বলে কয়ে কেউ করতে পারে না।’ আজ যেমন আগ্রাসী খেলেছেন, নিজের ধরনটাই তেমন বলেই জানালেন, ‘আমি একটু স্ট্রোক খেলতে পছন্দ করি। সেট হওয়ার পর আসলে অনেক কিছুই হয়ে যায়।’

কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকেও কৃতিত্ব দিলেন, ‘মাঝে মাঝে আমি কিছু ভুল শট খেলছিলাম। তবে সালাহউদ্দিন স্যার বাইরে থেকে নির্দেশনা দিয়েছেন। সেভাবেই আমি নিজেকে ঠিক করে নিয়েছি।’

0 comments:

Post a Comment