Friday, 22 April 2016 | | By: চুয়াডাঙ্গা রয়েল স্পোর্টিং ক্লাব

৪০ রুশ অ্যাথলেটের বিরুদ্ধে তদন্ত


স্বাস্থ্যগত কারণে মেলডোনিয়াম নিয়ে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন মারিয়া শারাপোভা। নিষিদ্ধ এই ওষুধ আর কেউ ব্যবহার করছেন কি না, সেটি নিশ্চিত করতে এবার আরও বড় পরিসরে তদন্ত করছে রাশিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিতালি মুটকোর দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ জন অ্যাথলেটের ওপর চলছে এই তদন্তে। কাল ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে মুটকো বলেছেন, ‘মেলডোনিয়ামের কথা বললে, আমাদের প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি শান্ত করা আর ক্ষতি কমানো। আর দ্বিতীয় কাজ, যে ৪০ জন রুশ অ্যাথলেটদের ওপর তদন্ত চলছে, তাদের সাহায্য করা।’ রয়টার্স।

0 comments:

Post a Comment