
মেল
ম্যাকলাফলিনের সঙ্গে ক্রিস গেইলের ‘বিখ্যাত’ সাক্ষাৎকারটির কথা মনে আছে?
বিগ ব্যাশে ম্যাচ চলার সময়ে সাক্ষাৎকার দিতে গিয়ে টেন নেটওয়ার্কের এই নারী
সাংবাদিককে অভিসারে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ক্যারিবীয় ওপেনার।
ম্যাকলাফলিন কিছুটা লজ্জা পাওয়ায় এ-ও বলেছিলেন, ‘ডোন্ট, ব্লাশ বেবি (লজ্জা
পেয়ো না প্রিয়ে)!’ এ নিয়ে পরে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন। ম্যাকলাফলিনের
কাছে পরে ক্ষমা চেয়েছেন। তবে সেই ঘটনাটা মাথায় রেখেই সদ্যোজাত মেয়ের নামই
হয়তো রেখেছেন ‘ব্লাশ!’ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ে বান্ধবী নাতাশা বেরিজের
পাশে থাকতে আইপিএলে বিরতি দিয়ে জ্যামাইকা গিয়েছিলেন। গতকাল ইনস্টাগ্রামে
বাবা হওয়ার খবর জানিয়ে ৩৬ বছর বয়সী জ্যামাইকান লিখেছেন, ‘আমাদের সুন্দরী
মেয়ে ব্লাশকে পৃথিবীতে স্বাগতম!’ মেয়ের নাম যে বিগ ব্যাশের ঘটনা মনে রেখেই,
মজা করে বুঝিয়েও দিয়েছেন টুইটে, ‘আমাদের ব্লাশ কখনো “ব্লাশ” করবে না।’
সিডনি মর্নিং হেরাল্ড।
0 comments:
Post a Comment