থিসারা পেরারের সুপারক্লোনে হঠাৎ করেই
ম্যাচে ফিরেছিল পুণে৷ কিন্তু শেন ওয়াটসনেরদুরন্ত বোলিং ধোনির দলের সব
আশা শেষ হয়ে যায়৷ ইনিংসের ১৯ তম ওভারে মাত্র ৪ রান দিয়ে পেরেরা ও
অশ্বিনকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে এদিন বল হাতে বিরাটের দলের নেতা ওয়াটসন৷
রয়্যাল চ্যালেঞ্জার্সের ১৮৫ রান তাড়া করে আট উইকেটে ১৭২ রান তোলে পুণে
সুপারজায়েন্ট৷ অজিঙ্ক রাহানের ৪৬ বলে ৬০ ও ধোনির ৩৮ বলে ৪১ বড় রান তাড়া
করার জন্য যথেষ্ট ছিল না৷ কিন্তু ছ’ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৩ বলে
৩৪ রান (৩টি চার ও ৩টি ছয়) ধোনিদের সম্ভাবনা উজ্জ্বল করেছিল৷ কিন্তু
ওয়াটসনের দুরন্ত বোলিং ম্যাচে ফের ব্যাঙ্গালোর৷ চার ম্যাচে দু’টি জিতে
তিন নম্বরে উঠে এল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স৷
আইপিএল-এ ধোনির হারের হ্যাটট্রিক আগে কোনও দিন হয়েছিল কি না, তা জানতে পরিসংখ্যানবিদের সাহায্য নিতে হবে৷
চেন্নাই সুপার কিংসের নির্বাসনের কারণে এবার সিএসকে জার্সি ছেড়ে পুণে সুপারজায়েন্টে নাম লেখান ধোনি৷ উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল নাইনে ধামাকাদার শুরু করেছিল ধোনির পুণে৷ কিন্তু পরের টানা তিন ম্যাচে হারে ধোনির দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে৷ গুজরাত লায়ন্স, কিংস ইলেভন পঞ্জাবের পর এদিন রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে হারে পুণে সুপারজায়েন্ট৷ হারের পাশাপাশি ধোনির চিন্তার কারণ চোটের জন্য কেভিন পিটারসেনের বাকি আইপিএল-এ অনিশ্চিত হয়ে পড়া৷ এদিন ব্যাট করতে নেমে প্রথম বল খেলার পরই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরার মাঠ ফিজিও ও সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় কেপি-কে৷

ম্যাচের নায়ক এবিবি৷ এদিন প্রথম ব্যাট
করে তিন উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ ৮৩ রানের
ঝকঝকে ইনিংস খেলেন এবি ডি’ভিলিয়ার্স৷ বিরাটের অবদান ৮০ রানের মূল্যবান
ইনিংস৷ চলতি আইপিএল-এ দু’জনই তিনটি করে হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন এবিডি ও
বিরাট৷
0 comments:
Post a Comment