Thursday, 10 November 2016 | 0 comments | By: চুয়াডাঙ্গা রয়েল স্পোর্টিং ক্লাব

সর্বকালের সেরা ক্রিকেটার : শ্রেষ্ঠ ১০ ব্যাটসম্যান



স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, (২৭ আগস্ট ১৯০৮ - ২৫ ফেব্রুয়ারি ২০০১) যিনি প্রায়শই দ্য ডন নামে অভিহিত, ছিলেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ডন ব্র্যাডম্যানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বলে অভিহিত করা হয়। টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়কে বড় ধরণের যে কোন খেলাধুলার সব থেকে বড় অর্জন বলে অভিহিত করা হয়।

২৩৪ ফার্স্টক্লাস ম্যাচে ৯৫.১৪ গড়ে ২৮০৬৭ রান এবং ৫২ টেস্ট ম্যাচের ক্যারিয়ারে ৬৯৯৬ রান। গড় ৯৯.৯৪।

২৭ আগষ্ট,১৯০৮ সালে নিউ সাউথ ওয়েলসের বাউরালে জন্ম

১৯ বছর বয়েসে ফার্স্টক্লাস অভিষেকের পর নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট হাতে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে যাচ্ছিলেন 'বাউরালের বিস্ময়-বালক', অবশেষে সুযোগ এলো জাতীয় দলের হয়ে মাঠে নামার। ডাক পেলেন ২৮-২৯ মৌসুমের সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে। ব্রিসবেনের সে টেস্টে অস্ট্রেলিয়া পরাজিত হলো ৬৭৫ রানে। ডন করলেন দু ইনিংসে ১৮ এবং ১। বাদ পড়লেন দ্বিতীয় টেস্টের দল থেকে- সেই প্রথম এবং সেই শেষ। তৃতীয় টেস্টের দলে ডাক পেয়ে করলেন ৭৯ এবং ১১২।

৯২ বছর বয়সে জীবনের সেঞ্চুরি পুরোবার আগেই ব্রাডম্যান মারা যান ২৫ ফেব্রুয়ারী,২০০১। তার আগে ১৯৪৯ সালে অর্জন করলেন সম্মানসুচক 'নাইটহুড'।
Sunday, 11 September 2016 | 0 comments | By: চুয়াডাঙ্গা রয়েল স্পোর্টিং ক্লাব

ঈদ শুভেচ্ছা

চুয়াডাঙ্গা রয়েল স্পোর্টিং ক্লাব'র পক্ষ থেকে জেলাবাসীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাবের সকল সদস্যের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি উজ্জ্বল মাসুদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ জিসান। 

Friday, 22 April 2016 | 0 comments | By: চুয়াডাঙ্গা রয়েল স্পোর্টিং ক্লাব

রাসুল (সঃ) এর সাক্ষাৎপ্রাপ্ত বেচে থাকা একমাত্র সাহাবী গাছ


ঠোঁট ভালো রাখতে চাইলে

দেহের সংবেদনশীল ত্বকের মধ্যে ঠোঁট একটি। ঠোঁটের ত্বকের গঠন-প্রকৃতিও ত্বকের অন্যান্য অংশের থেকে আলাদা। তাই ঠোঁট সুন্দর ও ভালো রাখতে কিছু বাড়তি সচেতনতা জরুরি।
সৌন্দর্য বিকাশে ঠোঁটের ভূমিকা অনেক। খাওয়া, কথা বলা ও পারিপার্শ্বিক আকর্ষণ বিনিময়ের সময় ঠোঁট ব্যবহৃত হয় বলে এর গুরুত্ব আরো বেশি। ঠোঁটের সামান্য সমস্যাও অবহেলা করা উচিত নয়।

বিভিন্ন সমস্যা থেকে ঠোঁটকে মুক্ত রাখতে এবং ঠোঁটের পরিচর্যার জন্য কয়েকটি পরামর্শ দেওয়া হলো :

• ঠোঁট ভালো রাখতে তীব্র রোদে বেশি ঘোরাঘুরি করা যাবে না। প্রয়োজনে রোদে কাজ করার সময় ছাতা, ক্যাপ ইত্যাদি ব্যবহার করতে হবে।

• আবহাওয়া শুষ্ক হলে ভ্যাসলিন, গ্লিসারিন ঠোঁটে ব্যবহার করতে হবে। এতে ঠোঁটের শুষ্কতা, রুক্ষতা এবং ফেটে যাওয়া দূর হয়ে ঠোঁট নরম ও মোলায়েম হবে।

• সিগারেট, পান, সুপারি, গুল, জর্দা ইত্যাদি যতদূর সম্ভব পরিহার করতে হবে।

• দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো, নখ দিয়ে ঠোঁটের চামড়া টানা, জিহ্বা দিয়ে ঠোঁট চোষা—এ ধরনের অভ্যাস থাকলে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে।

• যেকোনো খাবার বা পানীয় অতিরিক্ত গরম অবস্থায় কখনো খাওয়া উচিত নয়, গ্রহণযোগ্য মাত্রায় ঠান্ডা করে খাওয়া উচিত।

• ঠোঁটে অস্বাভাবিক কোনো পরিবর্তন হলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যেমন : ফুলে যাওয়া, ব্যথা, চুলকানি বা জ্বালাপোড়া ইত্যাদি।

• সামনের দিকে ধারালো বা আঁকাবাঁকা, আসল বা কৃত্রিম দাঁত থাকলে তা একজন ডেন্টাল সার্জনকে দিয়ে ঠিক করে নিতে হবে।

• ঠোঁটের পাতলা সংবেদনশীল ত্বককে সব সময় আঘাত থেকে মুক্ত রাখতে হবে। এগুলো করলে ঠোঁট ভালো রাখা সম্ভব।
লেখক : সহযোগী অধ্যাপিকা, ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ।

ফ্যান পেইজ ফিরে পেতে মামলা করবেন মাহি!


ফ্যান পেইজ ফিরে পেতে মামলা করবেন মাহি!
চিত্রনায়িকা মাহিয়া মাহির নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি খুঁজে পাওয়া যায়। তবে এর মধ্যে মাহির নিজস্ব ভেরিফায়েড একটি ফ্যান পেইজটিও আছে। যার ফলোয়ার প্রায় সাত লাখ পঁচাত্তর হাজারের কাছাকাছি। কিন্তু মাহি জানালেন এই ভেরিফায়েড পেইজটির নিয়ন্ত্রণ কে বা কারা করেন তা তিনি জানেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা পোস্ট করে এ তথ্য জানান মাহি। সেখানে ঢাকাই ছবির শীর্ষ এই নায়িকা বলেন,  গতবছর থেকে পেইজটির অ্যাডমিনে আমি নেই। আমি জানি না পেইজটি কারা চালায়। আমি দেখি যে প্রায়ই অন্যান্য নিউজ শেয়ার করা হয়। আমার নিউজ থাকে না। যার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেছেন- আমার নিউজগুলো পেজে থাকে না কেন? এটা খুবই দুঃখজনক একটা বিষয়।

এক মিনিট ৪৩ সেকেন্ডের এই ভিডিও বার্তায় মাহি আরও জানিয়েছেন, ‘এমন কেউ যদি থেকে থাকেন যে এটা কিভাবে আমার ফ্যান পেইজটি রিকোভারি করা যায়, তবে আমাকে অবশ্যই হেল্প করবেন।`

এদিকে শুক্রবার রাতে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যেকোনো মূল্যে আমার ভেরিফায়েড ফ্যান পেইজটি ফিরে পেতে চাই। ফ্যান পেইজ ফিরে পেতে প্রয়োজনে যদি আইনের দারস্ত হওয়ার প্রয়োজন পড়ে তাও হবো। তারপরেও আমার ফ্যান পেইজটি আমি ফেরত চাই।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই মাহির ফেসবুক পেইজটি পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির নানা ধরনের প্রচার প্রচারণায় পেইজটিকে ব্যবহার করছে। বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার অ্যাডমিনদের মধ্যে সার্বক্ষণিক দেখাশোনায় রয়েছে জাজ-এর প্রচার শাখার একজন অপটু কর্মী। তিনিই ভুল বানান, অশুদ্ধ বাক্যরীতিতে মাহির স্ট্যাটাসগুলো লেখেন। ভেরিফায়েড পেইজ থেকে ভুল ব্যাকরণে লেখা স্ট্যাটাসগুলো হাস্যরসের উদ্রেক করে মাহির ভক্তদের মধ্যে। অথচ এখন জানা গেলো, পেইজটি মাহি চালানই না! 

তবে, পেইজটিতে নিজের নিয়ন্ত্রণ না থাকায় এবার চটেছেন মাহি। জাজ-মাহি সম্পর্কের ফাটলের জের ধরে মাহিকে পেজের অ্যাডমিন থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে মনে করছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সফলতম অধিনায়কের হ্যাটট্রিক পরাজয়ের গ্লানি


Dhaka premier legueআইপিএল নাইন একরাশ লজ্জা নিয়ে এলো মহেন্দ্র সিং ধোনির জন্য৷ সিএসকে-র জার্সি ছাড়তে আইপিএল-এ জারিজুড়ি শেষ মহেন্দ্র সিং ধোনির৷ পুণের সুপারজায়েন্টের জার্সিতে হারের হ্যাটট্রিক করলেন টুর্নামেন্টের সফল ক্যাপ্টেন৷ শুক্রবার ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৩ রানে হারে ধোনির রাইজিং পুণে সুপারজায়েন্ট৷
থিসারা পেরারের সুপারক্লোনে হঠাৎ করেই ম্যাচে ফিরেছিল পুণে৷ কিন্তু শেন ওয়াটসনেরদুরন্ত বোলিং ধোনির দলের সব আশা শেষ হয়ে যায়৷ ইনিংসের ১৯ তম ওভারে মাত্র ৪ রান দিয়ে পেরেরা ও অশ্বিনকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে এদিন বল হাতে বিরাটের দলের নেতা ওয়াটসন৷ রয়্যাল চ্যালেঞ্জার্সের ১৮৫ রান তাড়া করে আট উইকেটে ১৭২ রান তোলে পুণে সুপারজায়েন্ট৷ অজিঙ্ক রাহানের ৪৬ বলে ৬০ ও ধোনির ৩৮ বলে ৪১ বড় রান তাড়া করার জন্য যথেষ্ট ছিল না৷ কিন্তু ছ’ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৩ বলে ৩৪ রান (৩টি চার ও ৩টি ছয়) ধোনিদের সম্ভাবনা উজ্জ্বল করেছিল৷ কিন্তু ওয়াটসনের দুরন্ত বোলিং ম্যাচে ফের ব্যাঙ্গালোর৷ চার ম্যাচে দু’টি জিতে তিন নম্বরে উঠে এল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স৷
আইপিএল-এ ধোনির হারের হ্যাটট্রিক আগে কোনও দিন হয়েছিল কি না, তা জানতে পরিসংখ্যানবিদের সাহায্য নিতে হবে৷
চেন্নাই সুপার কিংসের নির্বাসনের কারণে এবার সিএসকে জার্সি ছেড়ে পুণে সুপারজায়েন্টে নাম লেখান ধোনি৷ উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল নাইনে ধামাকাদার শুরু করেছিল ধোনির পুণে৷ কিন্তু পরের টানা তিন ম্যাচে হারে ধোনির দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে৷ গুজরাত লায়ন্স, কিংস ইলেভন পঞ্জাবের পর এদিন রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে হারে পুণে সুপারজায়েন্ট৷ হারের পাশাপাশি ধোনির চিন্তার কারণ চোটের জন্য কেভিন পিটারসেনের বাকি আইপিএল-এ অনিশ্চিত হয়ে পড়া৷ এদিন ব্যাট করতে নেমে প্রথম বল খেলার পরই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরার মাঠ ফিজিও ও সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় কেপি-কে৷
ম্যাচের নায়ক এবিবি৷ এদিন প্রথম ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন এবি ডি’ভিলিয়ার্স৷ বিরাটের অবদান ৮০ রানের মূল্যবান ইনিংস৷ চলতি আইপিএল-এ দু’জনই তিনটি করে হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন এবিডি ও বিরাট৷

দিতি ও সায়েমকে উৎসর্গ...

দিতি ,সায়েম সাদাতমুক্তির অপেক্ষায় রয়েছে আইসক্রিম ছবিটি। এতে দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পারভীন সুলতানা দিতি ও সায়েম সাদাত। ছবি মুক্তির আগেই এই দুই অভিনয়শিল্পী চলে গেছেন পৃথিবী ছেড়ে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই আইসক্রিম ছবিটি তাঁদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। সম্প্রতি ছবিটির ট্রেলারেও এমনটি দেখা গেছে। ছবির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই দুঃখের। একটি ছবির দুজন শিল্পী গত হয়েছেন। এটা বাংলাদেশের মিডিয়ার জন্যও অনেক বড় ক্ষতি। তাই তো ছবিটি তাঁদের উৎসর্গ করা।’
গত বছরের এপ্রিলে আইসক্রিম ছবির দৃশ্যধারণে অংশ নেন দিতি ও সায়েম। অভিনেত্রী দিতি তাঁর অংশের শুটিং শেষ করলেও অসুস্থতার জন্য ছবির ডাবিংয়ে অংশ নিতে পারেননি। ছবিতে দিতির চরিত্রে কণ্ঠ দিয়েছেন মাহমুদা আপন।
এদিকে সায়েম সাদাত ২০১৫ সালের ১১ মে শেষনিশ্বাস ত্যাগ করেন। ছবিতে তাঁর চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌমিক আহমেদ।
চোরাবালির পর রেদওয়ান রনির দ্বিতীয় ছবি আইসক্রিম। ত্রিভুজ প্রেমের এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকা নাজিফা তুষি, রাজ, উদয়, এ টি এম শামসুজ্জামান ও ওমর সানী। ছবিটি ২৯ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাবে।